1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নওগাঁ-১ আসন: সাপাহারে ধানের শীষের পক্ষে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত - Stbanglatv.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

নওগাঁ-১ আসন: সাপাহারে ধানের শীষের পক্ষে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ Time View

 

স্টাফ রিপোর্টারঃ নওগাঁ-১ (সাপাহার–নিয়ামতপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সাপাহার উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত।

 

 

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান।

 

 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহ্বাজ মামুনুর রহমান রিপন।

 

 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, নওগাঁ জেলা ড্যাবের সভাপতি ইসকেন্দার হোসেন, জমিয়তে উলামা ইসলাম নওগাঁ জেলা সভাপতি মুফতি রাসেদ ইলিয়াস, সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সদস্য অধ্যক্ষ মো. আব্দুন নূর, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ইকবাল জামিল চৌধুরী লাকীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ।

 

 

জনসভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।

 

 

জনসভায় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি