
মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:
পবিত্র ও ধর্মীয় আবহে আজ ১০ নং শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম ভেসসী উত্তর পাড়া এলাকার ঐতিহ্যবাহী বায়তুন নুর জামে মসজিদ-এর তিনতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তি স্থাপন করা হয়েছে।
শুক্রবার(২০ ফেব্রুয়ারী) জুমার নামাজ শেষে কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য মাজেদুর রহমান সরকার।
আরও উপস্থিত ছিলেন- সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মঞ্জু, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারি মাহমুদুল ইসলাম প্রামাণিক মাহমুদ, সুন্দরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি- প্রভাষক বদরুল আমিন, ১০ নং শান্তিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি- মাহফুজার রহমান লেলিন, ১০ নং শান্তিরাম ইউনিয়ন জামায়াত সভাপতি-সুজা মিয়া, শান্তিরাম ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোকছেদ আলী, শান্তিরাম ইউনিয়ন বিএনপির সেক্রেটারি- আসাদুজ্জামান খন্দকার মাসুদ, ১০ নং শান্তিরাম ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজান এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply