
পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীপুর পৌরসভা সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গাজীপুর জেলা কৃষকদলের সংগ্রামী আহ্বায়ক আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদ
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রমজান রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এ মাস আত্মসংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাধ্যমে মানুষকে নৈতিক ও আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধ হওয়ার সুযোগ দেয়।
তিনি আরও বলেন, এ মাসেই নাজিল হয়েছে কুরআন, যা সমগ্র মানবজাতির জন্য সঠিক পথের দিশারি। রোজা মানুষের মধ্যে ধৈর্য, সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা জাগ্রত করে এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের প্রতি সহমর্মিতা বৃদ্ধি করে।
তিনি সকলকে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে বেশি বেশি ইবাদত-বন্দেগি, দান-সদকা ও মানবসেবায় অংশ নেওয়ার আহ্বান জানান।
বার্তার শেষে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন সবার রোজা, নামাজ ও নেক আমল কবুল হয় এবং দেশ ও জাতির জীবনে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয়।
© All rights reserved © 2023
Leave a Reply