1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দুর্গাপুরে দরিদ্রদের জন্য ইফতার সামগ্রী সংগ্রহের মহতী উদ্যোগ। - Stbanglatv.com
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

দুর্গাপুরে দরিদ্রদের জন্য ইফতার সামগ্রী সংগ্রহের মহতী উদ্যোগ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ Time View

 

শফিকুল আলম সজীব, দুর্গাপুর নেত্রকোনা।

পবিত্র মাহে রমজানে নেত্রকোনার দুর্গাপুরে এক অনন্য ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ‘আল-খিদমাহ স্বেচ্ছাসেবক যুব ফাউন্ডেশন’। অসহায় ও দরিদ্র রোজাদার পরিবারগুলোর ইফতার নিশ্চিতে তারা শুরু করেছে ‘ইফতার সামগ্রী সংগ্রহ’ কর্মসূচি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তেরী বাজার মোড়ে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়। পুরো রমজান জুড়ে এ কর্মসূচি চলমান থাকবে।

তীব্র দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে অনেক দরিদ্র পরিবারের পক্ষেই প্রয়োজনীয় ইফতার সামগ্রী কেনা দুঃসাধ্য হয়ে পড়ে। সেইসব সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই এই বক্স স্থাপন করা হয়েছে। বিত্তবান ও সাধারণ মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী শুকনো খাবার এখানে দান করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত শেষে আয়োজকরা বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে পবিত্র রমজানে কোনো রোজাদার পরিবার যেন ইফতারের অভাবে কষ্ট না পায়। আপনার সামান্য সহযোগিতা একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। আমরা সমাজের সামর্থ্যবান সকলকে এই মহতী কাজে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

এই মানবিক উদ্যোগটি এরই মধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। অনেকেই ছোট ছোট অবদানের মাধ্যমে এই পুণ্যময় কাজে শরিক হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি