1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়ক আগের চেয়ে সরু হয়ে পড়ছে, জনদুর্ভোগে স্থানীয়রা - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়ক আগের চেয়ে সরু হয়ে পড়ছে, জনদুর্ভোগে স্থানীয়রা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১২৭ Time View

 

দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মহিপুর হাসপাতাল) এর প্রধান সংযোগ সড়ক আগের তুলনায় সরু হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। বিষয়টি স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ এবং দুর্ভোগ সৃষ্টি করেছে।

 

সরেজমিনে দেখা যায়, যে রাস্তা দিয়ে প্রতিদিন শত শত রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মী যাতায়াত করেন, সেটি ধীরে ধীরে সংকীর্ণ হয়ে পড়ছে। ফলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং অ্যাম্বুলেন্সসহ অন্যান্য জরুরি পরিবহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

 

স্থানীয়রা জানান, “রাস্তাটি বড় হচ্ছে না, উল্টো আগের চেয়ে সরু হচ্ছে। এতে মানুষের চলাফেরা দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে রোগীবাহী অ্যাম্বুলেন্স প্রবেশ ও বের হওয়া কঠিন হয়ে পড়ছে।”

 

স্থানীয় সচেতন নাগরিকরা মনে করেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, যা উপজেলা স্বাস্থ্য সেবার সঙ্গে সরাসরি জড়িত। তাই এই রাস্তা যেনো বড় না হোক, অন্তত আগের অবস্থান থেকে আরও সরু না হয়—এই দাবিই উঠেছে সাধারণ মানুষের পক্ষ থেকে।

 

এই বিষয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে করে সাধারণ মানুষের ভোগান্তি না বাড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি