1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা শুরু   - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা শুরু  

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৮২ Time View

 

স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ জুয়েল : চিকিৎসা সেবায় শহীদ সৈয়দ নূরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল সব সময় প্রস্তুত যে কোন পরিস্থিতি মোকাবেলায়।

জানা যায়, আশঙ্কাজনক না হলেও দেশে এ করোনা রোগের প্রকোপ বাড়ছে। দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রক্ষিতে দেশের হাসপাতালগুলোতে করোনা পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার (২১জুন) থেকে সীমিত পরিসরে করোনা পরীক্ষা শুরু করেছে। শনিবার (২১ জুন) কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার এসটি বাংলা টিভিকে এ তথ্য নিশ্চিত করেছন।

 

ডা. হেলিশ রঞ্জন সরকার বলেন, কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে আরটি-পিসিআর ল্যাব বিদ্যমান থাকায় কিশোরগঞ্জে প্রাথমিকভাবে আমরা সেখানেই এই পরীক্ষা আজ থেকে শুরু করেছি। এর মধ্যে একজন যশোদল ইউনিয়ন, বীরদান পাড়া গ্রামের, আঃ রশিদের ছেলে দুলাল মিয়া এ পরীক্ষায় আপাততঃ দৃষ্টিতে নেগেটিভ এসেছে। বিশেষজ্ঞদের রিপোর্টের ভিত্তিতে চুড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যাবে। তিনি আরো বলেন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সু-চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৫টি আইসিইউ বেড প্রস্তুত রয়েছ, সংকটাপন্ন রোগীকে ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিতে এই আইসিইউ ব্যবহার হবে। আইসিইউ বেড কার্যকরভাবে প্রস্তুত করতে আমাদের আর মাত্র তিনদিন সময় লাগবে।

 

কিশোরগঞ্জে আপাতত: শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে হাসপাতালেই করোনা পরীক্ষার এই সুবিধা মিলবে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন একজন। কিন্তু গত মে মাসের শেষ সপ্তাহে এতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ২৫-এ।

চিকিৎসা সেবায় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ১৩ টি উপজেলার প্রাণকেন্দ্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি