1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিরামপুর থানার গর্বিত অর্জন: জেলার শ্রেষ্ঠ ওসি ও শ্রেষ্ঠ থানার মর্যাদা পেলো বিরামপুর  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

বিরামপুর থানার গর্বিত অর্জন: জেলার শ্রেষ্ঠ ওসি ও শ্রেষ্ঠ থানার মর্যাদা পেলো বিরামপুর 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৪৪ Time View

 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- (১৯শে জুন) বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় দিনাজপুর জেলা পুলিশ কনফারেন্স রুমে জেলা পুলিশের মে/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় দিনাজপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় দক্ষতা ও নিষ্ঠার অনন্য নজির স্থাপন করে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক। পাশাপাশি সার্বিক কার্যক্রমে শ্রেষ্ঠ থানা হিসেবে স্বীকৃতি পেয়েছে বিরামপুর থানা। এই কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ দিনাজপুর জেলা পুলিশের মে/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায়

পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হোসাইন মহোদয় ওসি মমতাজুল হককে সম্মাননা স্মারক ও পুরস্কারে ভূষিত করেন। পুরস্কার গ্রহণের পর ওসি মমতাজুল হক বলেন, এই অর্জন পুরো টিম বিরামপুরের। আমরা সব সময় জনগণের পাশে থেকে দায়িত্বশীলভাবে কাজ করতে চেষ্টা করি।বিরামপুর থানার এই অর্জন শুধুমাত্র একটি থানার সাফল্য নয়, এটি দিনাজপুর জেলা পুলিশের পেশাদারিত্ব ও আন্তরিকতা বহন করে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি