
প্রতিবেদক: মো:রাইয়ান
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে সোহেল রানা (৩৫) নামের এক ভিসা প্রতারককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয়।
বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে যৌথবাহিনী (র্যাব, পুলিশ ও সেনাবাহিনী) সৈয়দপুর পৌর শহরের একটি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সোহেল রানাকে আটক করা হয়।
আটক সোহেল রানা দীর্ঘদিন ধরে বিদেশে কর্মসংস্থানের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযান চলাকালে তার বাসা থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু দেশীয় অস্ত্র এবং সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা ভিসা প্রতারণা, অবৈধ অস্ত্র রাখাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।
অভিযান চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
© All rights reserved © 2026
Leave a Reply