1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গাজীপুরে বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিবের বহিষ্কারের দাবীতে বিক্ষোভ! - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

গাজীপুরে বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিবের বহিষ্কারের দাবীতে বিক্ষোভ!

মোহাম্মদ আবু সালেহ গাজীপুর জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৮৮ Time View

 

মোঃ আবু সালেহ গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার নবগঠিত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব আবু বক্কর সিদ্দিককে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলের স্থানীয় নেতাকর্মীরা।

 

আজ সোমবার (১৬ জুন) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের “জেসন গেইট” এলাকায় এ কর্মসূচির আয়োজন করে সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় কয়েক শতাধিক নেতাকর্মী এতে অংশ নেয়।

 

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। বিক্ষোভ মিছিলে আরও অংশ নেয় অত্র উপজেলার সাবেক দপ্তর সম্পাদক আবু সায়েম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন মাস্টার, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজহার মণ্ডল, ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নাজমুল হক মুকুল, সদর উপজেলার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইমান আলী মণ্ডল এবং ভাওয়ালগড় ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলাপ সাইজী প্রমুখ।

 

এছাড়াও ছাত্রদল, যুবদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল পরিমাণে নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেয়।

 

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, নবগঠিত কমিটির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক গত ১৭ বছর ধরে আওয়ামী লীগপন্থী রাজনীতি করেছেন। তারা আরো বলেন, তিনি ভারতে থেকে আওয়ামী লীগের পক্ষ নিয়ে ‘নৌকা’কে সরাসরি সমর্থন জানিয়ে শপথ নিয়েছেন এবং দেশে ফিরে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজিতে জড়িয়েছেন। এমনকি অনুসন্ধানী একটি পত্রিকার সাংবাদিককে অপহরণের অভিযোগও তোলেন বক্তারা।

।

এসময় বক্তারা আরো দাবি করেন, “এই অনিয়মিত ও বিতর্কিত ব্যক্তিকে কমিটিতে রাখা বিএনপির আদর্শ ও আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে। তাকে দ্রুত বহিষ্কার করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকে সদস্য সচিব করতে হবে, না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিচ্ছি।”

 

গাজীপুর জেলা বিএনপির সাবেক কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা কমিটির সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিককে সদ্যঘোষিত কমিটিতে সদস্য সচিব করায় এই বিক্ষোভ হয়েছে বলে জানানো হয়। বিক্ষোভ শেষে নেতাকর্মীরা কমিটি পুনর্গঠনের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি