1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাগেরহাটের চিতলমারীতে ভুল চিকিৎসায় মুশফিক শেখ (৩) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

বাগেরহাটের চিতলমারীতে ভুল চিকিৎসায় মুশফিক শেখ (৩) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১০৪ Time View

 

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

শিশুটির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা পল্লী চিকিৎসক রঞ্জিত ডাকুয়া (৪২) কে গণধোলাই দিয়ে আটকে রাখেন। খবর পেয়ে থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আহত চিকৎিসককে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। রবিবার (১৫ জুন) রাত ১০ টার দিকে উপজেলার খাসেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মুশফিক শেখ চরবানিয়ারী ইউনিয়নের চরবানিয়ারী মুসলিমপাড়া গ্রামের রুবেল শেখের ছেলে ও আহত পল্লী চিকিৎসক রঞ্জিত ডাকুয়া সন্তোষপুর ইউনিয়নের পিঁপড়াডাঙ্গা গ্রামের রঞ্জন ডাকুয়ার ছেলে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শিশু মুশফিক খেলতে গিয়ে টিনের ওপর পড়ে পেট কেটে আহত হয়। পরে তাকে খাসেরহাট বাজারের পল্লী চিকিৎসক রঞ্জিত ডাকুয়ার কাছে আনতে তিনি শিশুটির পেটে ১১টি সেলাই দেন এবং ৪টি ইনজেকশন পুশ করেন। সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মুশফিক শেখকে মৃত বলে ঘোষণা করেন।

 

শিশুটির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা পল্লী চিকিৎসক রঞ্জিত ডাকুয়াকে গণধোলাই দিয়ে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আহত চিকিৎসককে উদ্ধরের পর চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

সোমবার দুপুরে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। গণধোলাইয়ের শিকার পল্লী চিকিৎসক রঞ্জিত ডাকুয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি