1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে নি*হ*ত ১ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে নি*হ*ত ১

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১১১ Time View

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. আয়নাল (৫০) ও তার স্ত্রী সেলিনা বেগম নামের দুইজনকে ঘটনার পরপরই আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের হলিদ্রাচালা বংশীনগর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৪০)। তিনি বংশীনগর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

 

নিহতের ভাই স্থানীয় সংবাদকর্মী শামছুল আলম বলেন, সকাল ৮ টার দিকে আমার ভাই আমাদের জমিতে গাছ রোপন করতে যায়। গাছ রোপন করার সময় তারা (আটককৃতরা) আমার ভাইয়ের ওপর হামলা করে। তাদের মারপিটে আমার ভাই অজ্ঞান হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত ডাক্তার আমার ভাইকে মৃত ঘোষণা করে। আমি আমার ভাই হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।

 

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুইজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি