
নিজস্ব সংবাদদাতা- দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে (কাঞ্চন-১) আজ ১৫ জুন ২০২৫ খ্রি. মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং আগামীতেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
© All rights reserved © 2026
Leave a Reply