1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাঘাইছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় আহত-৩ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

বাঘাইছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় আহত-৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১১৩ Time View

 

মোঃ মহিউদ্দিন বাঘাইছড়ি উপজেলা :-

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ড, কাচালং বাজার এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে আহত হয়েছেন ৩ জন যাত্রী। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

 

আহতরা হলেন: আরাফাত হোসেন, পিতা: জহিরুল ইসলাম। শারমিন আক্তার, পিতা: আমির হোসেন। মরিয়ম বেগম, স্বামী: জহিরুল ইসলাম। তাঁদের সবার বাড়ি লংগদু উপজেলায়।

 

জানা যায়, আহতরা মুসলিম ব্লকে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সেখান থেকে পশ্চিম লাইল্যাঘোনায় অপর এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে কাচালং বাজার এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

 

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুইজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি