1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হাতীবান্ধায় প্যারালাইজড রোগীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা, প্রতিবাদে মানববন্ধন  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

হাতীবান্ধায় প্যারালাইজড রোগীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা, প্রতিবাদে মানববন্ধন 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৯২ Time View

 

মো:সিরাজুল ইসলাম পলাশ ,হাতীবান্ধা লালমনিরহাট, প্রতিনিধিঃ

প্যারালাইজড রোগীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের ছাতুর ডিগী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যানা গেছে গত ঈদুল আজাহার দিন সকালে ভেলাগুড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাইয়াদুল ইসলামের মেয়ে সারজিদা খাতুন এর সাথে ওই এলাকার সাইদুল ইসলামের ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলে হাতীবান্ধা থানায় মেয়ের চাচা আনোয়ার হোসেন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওই ধর্ষণ চেষ্টার অভিযোগকে মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্র মুলক বলে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এলাকাবাসী সুত্রে জানা গেছে ঈদুল আজাহার দিন সকালে সাইয়াদুলের মেয়ে সাইদুল ইসলাম ঘটকের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন এমন সময় একই এলাকার মনির হোসেনের ছেলে  রাকিব হোসেন রাস্তায় দারিয়ে ওই মেয়ের সাথে অনৈতিক আচরণ করেন।  পরে মেয়েটির পিতা সাইয়াদুল,  মা  ও চাচা আনোয়ার হোসেন ঘটনা স্থলে উপস্থিত হয়ে রাকিবকে মারধর করেন। এনিয়ে সাইদুল ইসলাম ঘটকের মেয়ে ও জামাতা এসে সাইয়াদুলের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে হাতাহাতির ঘটনা ঘটায়। পরে ঈদুল আজাহার নামাজ শেষে সাইদুল ইসলাম ঘটক বাড়িতে এসে মারধরের  ঘটনা সম্পর্কে জানতে পারেন। কিন্তু ঘটনার সাথে প্রকৃত অভিযুক্ত ব্যাক্তি   ইফটিজার রাকিবের নাম না দিয়ে পুর্বসত্রুতার জের ধরে ষড়যন্ত্র মুলক ভাবে প্যারালাইজড রোগীর  সাইদুল ইসলাম ঘটক ও তার পরিবারের নামে মামলা করা হয়। এব্যাপারে অভিযুক্ত  রাকিবে মা সাংবাদিকদের বলেন ঈদের দিন মেয়ের বাবা এসে আমার ছেলের অভিযোগ করেন।  কিন্তু সাইদুল ইসলাম ঘটক সম্পর্কে কোন অভিযোগ করেনি। স্থানীয় অনেকে বলেন সাইদুল ইসলাম ঘটক একজন প্যারালাইজড রোগী তিনি ধর্ষণ চেষ্টা করতে পারেননা। আর ওই সময় সাইদুল ইসলাম ঘটক ঈদুল আজহার নামাজ পরার জন্য ঈদের মাঠে ছিলেন। তবে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি