1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাগেরহাটের ভ্যাট অফিসে রাতভর ধর্ষণ, বিএনপির নেতা বাবু গ্রেফতার - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

বাগেরহাটের ভ্যাট অফিসে রাতভর ধর্ষণ, বিএনপির নেতা বাবু গ্রেফতার

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৫৭ Time View

 

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে রাতভর অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৩ জনকে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

আজ সোমবার (৯ জুন) ভোররাতে স্থানীয় বাসিন্দা ও গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট স্টেডিয়াম সংলগ্ন ভ্যাট অফিসে অভিযান চালিয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ এ ৩ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- বাগেরহাট শহরের আলিয়া মাদরাসা রোড এলাকার বাসিন্দা ফখরুল ইসলাম বাবু, ও বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার মো. সুমন (ভ্যাট অফিসের অস্থায়ী কর্মচারী। গ্রেপ্তার নারীর নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ফখরুল ওই নারীকে টাকার বিনিময়ে ভ্যাট অফিসে নিয়ে আসেন। ওই অফিসে রাতভর সুমন ও বাবু ওই নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকেন। পরে টাকা নিয়ে ওই নারীর সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি ও বাক-বিতণ্ডা হলে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পান। পরবর্তীতে খবর দেওয়া হলে বাগেরহাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি