
বিশ্ববিদ্যালয় ,ক্যাম্পাস প্রতিনিধি, বরিশাল:
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছে। ঈদের দিন যাতে নিজ বাড়িতে যেতে না পারা শিক্ষার্থীরা একাকিত্ব অনুভব না করেন, সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্র জানায়, ইতোমধ্যে প্রত্যেক আবাসিক হলের প্রভোস্টদের নেতৃত্বে খাবার পরিবেশনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম বলেন, “শিক্ষার্থীরা আমাদের পরিবার। ঈদের দিনে কেউ যাতে অবহেলিত বা একা বোধ না করে, সেজন্য আমরা এই আয়োজন করছি। আমরা চাই ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি হোক।”
প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যেই হলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির তালিকা তৈরি করা হচ্ছে । শেরে বাংলা হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ ড.আব্দুল আলিম বছির জানান,” যেসব শিক্ষার্থীরা ইদের দিন হলে অবস্থান করবেন,তাদের নাম ৫ জুন রাত ৯ টার মধ্য হলের রেজিস্টারে অন্তর্ভুক্ত করবেন।
বিজয় ২৪ হলের প্রভোস্ট ড.আরিফ উল ইসলাম বলেন,”হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ ভালো কিছুর আয়োজন করবো”
হলে থাকা শিক্ষার্থীদের অনেকেই প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ৮ম ব্যাচের এক আবাসিক শিক্ষার্থী বলেন, “বাড়ি যেতে না পারলেও বিশ্ববিদ্যালয় আমাদের খেয়াল রাখছে—এটা আমাদের জন্য অনেক স্বস্তির।”
© All rights reserved © 2026
Leave a Reply