
মোহাম্মদ রাসেল,ইটনা,মিটামইন,অষ্টগ্রাম,(কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ‘গোলাম কবির শ্যামল’ জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)-তে সদস্য হিসাবে যোগদান করেন
তিন মাসের জন্য গতকাল বৃহস্পতিবার (৫ জুন) জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় সমন্বয় কমিটি ঘোষণা করে। ওই সমন্বয় কমিটির দুই নং সদস্য করা হয়েছেগোলাম কবীর শ্যামলকে এবং জেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান সোহেলকে চার নং সদস্য করা হয়ছে
গোলাম কবীর শ্যামল বলেন, আমি ২০১৮ সালের আগেই যুবলীগ ছেড়েছি। সেই বছর কোটা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলাম। সর্বশেষ জুলাই আন্দোলনেও ইটনা, কিশোরগঞ্জ ও ঢাকায় অংশগ্রহণ করেছি। এখন শুধু এনসিপিতে যোগ দিচ্ছি না, বরং ইটনায় দল গঠনের কাজও করছি। আওয়ামী লীগ করে আমি প্রতারিত হয়েছি।
ইটনা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ২০০৫ সালে ৫১সদস্যের ইটনা উপজেলা যুবলীগের কমিটি গঠন হয়। সেই কমিটি থেকে গোলাম কবীর শ্যামল এখন পর্যন্ত পদত্যাগ করেনি।
© All rights reserved © 2026
Leave a Reply