1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল এক যুবকের - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল এক যুবকের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৩৭ Time View

 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- বুধবার ( ৪ জুন) রাত সাড়ে ১০ টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দীঘিরত্না বাজারের পশ্চিমে হলাইজানা গ্রামের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের উপরে এই দূর্ঘটনা ঘটে।..

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাফিজুল ইসলাম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার ( ৪ জুন) রাত সাড়ে ১০ টায় উপজেলার দীঘিরত্না বাজারের পশ্চিমে হলাইজানা গ্রামের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের উপরে এই দূর্ঘটনা ঘটে।

 

হাফিজুল ইসলাম পার্শ্ববর্তী উপজেলা বিরামপুরের চতুরপুর গ্রামের তছির উদ্দিনের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, হাফিজুল ইসলাম ঈদের ছুটি কাটাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন, এমন সময় দীঘিরত্না বাজার পার হয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ব্যাটারি চালিত ইজিবাইকের সাথে ধাক্কা লেগে মহাসড়কের উপরে ছিটকে পড়েন। এসময় ঢাকাগামী একটি মাইক্রোবাসের চাপায় পৃষ্ঠ হয়ে হাফিজুল ইসলামের ঘটনাস্থলেই মৃত্যু হয় ।

 

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি টিম মরদেহ উদ্ধার করেন, পরে নিহতের পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায়, থানায় একটি অপমৃত্যুর সাধারণ ডায়েরি করে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি