
মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০২৫, (২০১৩ সালে সংশোধিত) বাস্তবায়নের লক্ষ্যে র্র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ চত্বরে।
সোমবার (২ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে র্র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস এম রুহুল আমীন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোতালেব হোসেন, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম মোল্লা। গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির খান।
পৌর ১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমীন, শ্রীপুর পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাষ্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোকলেসুর রহমান, তেলিহাটি ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সুমন আকন্দ, সাবেক সহ-সভাপতি হানিফ মিয়া, গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহান সম্রাট, পৌর ১নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর ১নং ওয়ার্ড কৃষক দলের নেতা আঃ আজিজ বেপারী, তেলিহাটি ইউনিয়ন ছাত্র নেতা লিমন।
এসময় উপজেলা প্রশাসন কর্মকর্তা বলেন, সারা বাংলাদেশের মতন শ্রীপুর উপজেলা প্রশাসন ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের উপর বিশেষ ভাবে তৎপর রয়েছে। আগামী দিনের আমরা তামাকজাত দ্রব্য বিক্রির উপর তৎপর থাকবে, বিভিন্ন ইস্কুল কলেজের আশেপাশের যে সকল দোকানে ধূমপান ও তামাকজাত দ্রব্য বিক্রি ও সেবন করা হয় তাদের কে আইনের আওতায় আনা হবে। আইনের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। যুব সমাজকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার থেকে বির্রত থাকতে হবে, এতে করে সমাজ ও দেশের মানুষ ধূমপান ও তামাকজাত দ্রব্য থেকে উপকৃত হবে।
© All rights reserved © 2026
Leave a Reply