
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি -দিনাজপুরের ঘোড়াঘাট রানীগঞ্জ বাজার গোহাটিতে যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের অভিযোগে চারজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২ জুন) বিকেল সাড়ে ৫টায় রানীগঞ্জ বাজার গোহাটির প্রবেশদ্বারে যানবাহন থেকে চাঁদা উত্তলনের সময় চার জনকে আটক করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, আটককৃতরা নিজেদের শ্রমিক ইউনিয়নের কথা বলে হাটে প্রবেশকৃত পরিবহন চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছিল। দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ রয়েছে। সেনাবাহিনী গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায়।
আটককৃতরা হলেন—উপজেলার নূরপুর এলাকার মামুনূর রশিদ (৫০), দুদু মিয়া (৫৫), আব্দুল হাকিম (৫৭) ও ভাতছালা গ্রামের আজাহার আলী (৫৪)।
এ বিষয়ে ঘোড়াঘাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন জানান, এটা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ এটি ঈদ উপলক্ষে অব্যাহত থাকবে। চাঁদাবাজি করার সময় তাদের হাতে নাতে আটক করা হয়। পরবর্তীতে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
© All rights reserved © 2026
Leave a Reply