1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুড়িমারী স্থলবন্দর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ ১০ দিন বন্ধ থাকবে। - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

বুড়িমারী স্থলবন্দর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ ১০ দিন বন্ধ থাকবে।

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৬৬ Time View

 

সাঈদ হাসান লালমনিরহাট প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহায় লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিন বন্ধ থাকবে। বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের আলোচনা সাপেক্ষে ১০ দিন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি ফারুক হোসেন বলেন, গত ২৫ মে বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী আসছে ঈদুল আযহা উপলক্ষে আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠন গুলোর মধ্যে স্হলবন্দরের আমদানি রপ্তানি বন্ধের চিঠি বিনিময় করা হয়েছে। সে হিসেবে সাপ্তাহিক ছুটিসহ মোট ১০ দিন বন্ধ থাকবে। তবে আগামী ১৫ জুন রবিবার থেকে যথারীতি বুড়িমারী স্থলবন্দরের আমদানি -রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন সভাপতি আবু রাইয়ান রছি বলেন, উভয় দেশের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ঈদুল আজহা উপলক্ষ্যে স্থলবন্দর ১০ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ঈদুল আযহায় আমদানি -রপ্তানি ১০ দিন বন্ধ থাকলেও সরকারি ছুটি ছাড়া বন্দর ও কাস্টমসের অভ্যন্তরীণ কার্যক্রম ও যাত্রীসেবা চলবে বলে নিশ্চিত করেন।

বুড়িমারী ইমিগ্রেশন অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, ঈদুল আজহায় ১০ দিন আমদানি -রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ঈদুল আযহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের চিঠিতে আগামী ৫ জুন থেকে ১৪ জুন

পর্যন্ত মোট ১০ দিন বুড়িমারী স্হল শুল্ক স্টেশনে আমদানি -রপ্তানি বন্ধ থাকবে বলা আছে তবে কাস্টমস এ সরকারি ছুটি ছাড়া অভ্যন্তরীণ কার্যক্রম চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি