
লালমনিরহাট প্রতিনিধি;মো: রব্বানী ইসলাম
লালমনিরহাটের হারাটি ইউনিয়নের ঝাকুয়াটারী এলালার আবুল হোসেনের বাড়ীতে দুর্বৃত্তরা আগুন জানিয়ে দেয়।
বৃহস্পতিবার রাত আনুমানিক ০২:০০ টার দিকে এ ঘটনা ঘটে, পরে এলাকাসী আগুন দেখতে পেয়ে এসে অনেক কিছুর পরে আগুন নিভাতে সক্ষম হয়।পরে আবুল হোসেন জানতে পেরে বাসায় এসে দেখে একটা ঘর পড়ে শেষ।
আবুল হোসেনের মেয়ে যানায় আফজাল ও তার স্ত্রী দুই ছেলে সহ আবুল হোসেনের কে দীর্ঘ সময় ধরে অত্যাচার করে আসছে, অতঃপর আফজাল ও তার পরিবারের অত্যাচার সইতে নাহ্ পেরে তার মেয়ের বাড়ীতে থাকতে, পরের বৃহস্পতিবার বিকেলের দিকে আবুল হোসের ওতার স্ত্রী বাড়ী আসলে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে আফজাল ও তার পরিবার পরে এমন হুমকি সইতে না পেরে আবারও আবুল হোসেন স্ত্রীকে নিয়ে চলে যায় মেয়ের বাড়ীতে, পরে সেই রাতেই আগুনে জ্বালিয়ে দেয় আবুল হোসেনের বাড়ী। সকালে বাড়ীতে এসে দেখতে আবুল হোসেনের এক্টি ঘর পুড়ে ছাই, পরে ৫ জন কে কেন্দ্র করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ ধায়ের করেন আবুল হোসেন, অভিযোগে উল্লেখ্য ৫জন হলেন ১। আফজাল (৪৮), পিতাঃ মোঃ আঃ গফুর, ২। মোঃ রাজু (২৪), ৩। মোঃ সাজু (২১), উভয় পিতা: আফজাল, ৪। মোঃ অব্দুিস ছামাদ (৫৫), পিতা: মৃত-বক্তার আলী, ৫। মোঃ জামাল (৪০), পিতা: মোঃ আঃ গফুর, সর্ব সাং-কিসামত হারাটি (ঝাকুয়াটারী), ইউ,পি-হারাটি, থানা ও জেলাঃ লালমনিরহাট গণ আমার প্রতিবেশী
উল্লেখিত মোকদ্দমা সংক্রান্তে বেশ কিছুদিন হইতে বিরোধ চলে আসছে। ফলে আবুল হোসেনের জান মালের ক্ষয়ক্ষতি করার অপচেষ্টা করা সহ প্রকাশ্যে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি কথাবার্তা বলে আসছে। আবুল হোসেন আরো জানান মারবে কাটবে বলে মারমুখি আচরণ করে। আবুল হোসেন ও তার স্ত্রী কে নিয়ে জীবনের ভয়ে পাশেই তার শশুর বাড়িতে গিয়া অবস্থান করে। সেখানে থাকেন সেই রাত্রে হঠাৎ ২টার দিকে পরস্পর যোগসাজস করিয়া প্লাস্টিকের বোতলে পেট্রোল নিয়া আবুল হোসেনের বসত বাড়ির উত্তর ভিটার দক্ষিন দুয়ারী দোচালা ১টি টিনের ঘর সহ টিনের রান্না ঘরে পেট্রোল ছিটিয়ে অগ্নি সংযোগ করে। ফলে আগুন মুহুর্তের মধ্যে দাউ দাউ করিয়া জলিয়া উঠলে, প্রতিবেশী ভাতিজা ও ভাই সাক্ষী ১। মোঃ সুজন, পিতা: মোঃ রশিদ মিয়া, ২। আপিয়ার রহমান, পিতা: মৃত আজাহার আলী, উভয় সাং- কিসামত হারাটি (ঝাকুয়াটারী), ইউ,পি-হারাটি, থানা ও জেলাঃ লালমনিরহাটদ্বয় বাড়ি হইতে বাহির হইয়া আমার ভিটায় আসার সময় উল্লেখিত বিবাদীদের ভিটা হইতে দৌড়ে যায়তে দেখে এবং ঘরের আগুন দেখিয়া আগুন আগুন বলিয়া ডাক চিৎকার করে। স্বাক্ষীদের ডাক চিৎকারে প্রতিবেশীরা আগাইয়া আসিয়া আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষনে বিবাদীদের দেওয়া আগুনে আমার দোচালা ১টি টিনের সহ ঘরে থাকা যাবতীয় আসবাবপত্র পুড়িয়া ভষ্মিভূত হইয়া অনুমান ১লক্ষ ৭৫হাজার টাকার ক্ষতি সাধিত হয়। আমি সাক্ষীদের মাধ্যমে ঘটনার সংবাদ পাইয়া দ্রুত নিজ ভিটায় আসিয়া আমার ভিটায় থাকা ১টি টিনের ঘর পুড়িয়া ভস্মিভূত হইয়াছে।
© All rights reserved © 2026
Leave a Reply