
মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ওমর ফারুক নামে এক স্কুল ছাত্রের। নিহত স্কুল ছাত্র ওমর ফারুক পোড়াবাড়ি এলাকার শাহ-সুফী ফাছিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পরিবারের পক্ষ থেকে জানা যায়, ওমর ফারুকের গ্রামের বাড়ি কুমিল্লায়, সে বর্তমানে পরিবারের সঙ্গে পোড়াবাড়ি মধ্যপাড়ায় বসবাস করেন।
বৃহস্পতিবার (২৩ মে) স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা মারে। এতে করে সে সাথে সাথে পরে গেলে, পেছন থেকে আসা একটি বাস ওমর ফারুকের ওপর দিয়ে চলে যায়। স্থানীয় এলাকাবাসি তাকে উদ্ধার করে তাৎক্ষণিক গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বিগত কয়েকদিন মৃত্যুর সাথে লড়াই করে (২৫ মে) শনিবার সকালে হাসপাতালে মৃত্যু’বরণ করেন।
এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও বন্ধুবান্ধবদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় ছাত্র-ছাত্রীরা।
এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটে সৃষ্টি হয়। এতে করে যানবাহনে থাকা সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
উত্তেজিত ছাত্র-ছাত্রীরা দাবি জানিয়ে বলেন, পোড়াবাড়ি বাজার এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণ ও নিহত ছাত্র ওমর ফারুকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও সহযোগিতা করতে হবে।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্তন করেন এবং ছাত্র-ছাত্রীদের দাবি গুলো বিবেচনা করবেন বলে আশ্বাস করেন। প্রশাসনের আশ্বাসে ছাত্র-ছাত্রীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় লোকজন বলেন, ছাত্র-ছাত্রীদের দাবিগুলো দ্রুত পূরণ করবেন এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনা যাতে না হয় সেদিকে দৃষ্টি রাখার আহবান করেন।
© All rights reserved © 2026
Leave a Reply