1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
প্রেমের খবর বলে দেওয়াই, স্কুলছাত্রীর গলায় ব্লেড চালান আরের ছাত্রী। - Stbanglatv.com
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

প্রেমের খবর বলে দেওয়াই, স্কুলছাত্রীর গলায় ব্লেড চালান আরের ছাত্রী।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১১৩ Time View

 

মোঃ রফিক ঢালী শ্রীপুর উপজেলা প্রতিনিধি।

গাজীপুরের শ্রীপুরে স্কুলে গোপনে মোবাইল ফোনে প্রেমিকের সঙ্গে কথা বলছিল এক ছাত্রী। তা দেখে স্কুলশিক্ষকের কাছে বিচার দেওয়ার ক্ষোভে সপ্তম শ্রেণীর ছাত্রীর গলায় ব্লেড চালায় দশম শ্রেণীর ছাত্রী। গুরুতর আহত স্কুলছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

 

১৮মে রবিবার দুপুরে শ্রীপুর উপজেলার নিজমাওনা উচ্চবিদ্যালয়ে এঘটনা ঘটে। ভুক্তভোগী স্কুলছাত্রী নিজমাওনা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে। অভিযুক্ত স্কুলছাত্রী একই বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ে। ভুক্তভোগী সপ্তম শ্রেণির স্কুলছাত্রীর বড় বোন জানান, গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ভবনের চতুর্থ তলার সিঁড়িতে দাঁড়িয়ে বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মোবাইল ফোনে প্রেমিকের সঙ্গে আলাপ করছিল। বিষয়টি আমার বোন দেখে স্কুলের প্রধান শিক্ষককে অবহিত করে। বিষয়টি স্কুলের স্যারকে জানানোর পরপরই ওই ছাত্রীর অভিভাবকদের জানান প্রধান শিক্ষক। এর জেরে দশম শ্রেণীর ছাত্রী আজ টিফিন আওয়ারে স্কুল ভবনের চার তলায় আমার বোনকে বকাঝকা করে। এক পর্যায়ে হাতে থাকা ব্লেড দিয়ে আমার বোনের গলায় আঘাত করে গলা কেটে দেয়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার বিজন মালাকার জানান, রাত ৮টার দিকে একজন স্কুলছাত্রীকে হাসপাতালে নিয়ে আসে। যেহেতু গুরুত্বপূর্ণ স্থানে ব্লেডের আঘাত, তাই উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, এক ছাত্রী আরেক ছাত্রীর গলায় ব্লেড চালিয়ে আহত করেছে। আমরা শিক্ষার্থীকে চিকিৎসা দিচ্ছি, চিকিৎসার শেষে বিস্তারিত জানার পর স্কুল পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সব ধরনের চিকিৎসাব্যবস্থার নির্দেশনা দেওয়া হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আব্দুল বারিক জানান, এই বিষয়ে এখন পর্যন্ত থানায় অবহিত করেনি কেউ। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি