1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাগেরহাটের মোরেলগঞ্জে বড় ভাই, আপন ছোট ভাইকে কুপিয়ে হত্যা,, - Stbanglatv.com
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

বাগেরহাটের মোরেলগঞ্জে বড় ভাই, আপন ছোট ভাইকে কুপিয়ে হত্যা,,

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৫২ Time View

 

বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা

বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে সুনীল মাতাকে(৫৫) কুপিয়ে হত্যার ঘটনায় তার বড় ভাই নিখিল মাতাকে(৬০) আটক করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে রামচন্দ্র্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার প্রায় ৩ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাজীব আল রশিদ নিখিল মাতাকে আটক করেন। নিহত কৃষক সুনীল মাতা ওই গ্রামের সুধাংশু মাতার ছেলে।

পারিবারিক দ্বন্দ্ব ও নীজ বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার বিকেলে সুনীল মাতার সাথে বাকবিতন্ডা হয় তার বড় ভাই নিখিল মাতা ও তার ছেলে নিলকান্ত মাতার সাথে। ঝগড়ার কয়েক ঘন্টা পরে রাত ৯টার দিকে সুনীল মাতাকে বাড়ীর সামনে বসেই কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় নিখিল ও তার ছেলে নিলকান্ত।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাজীব আল রশিদ বলেন, সুনীল মাতার প্রধান ঘাতক নিখিল মাতাকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি