
মোহাম্মদ রাসেল;(ইটনা,মিটামইন,অষ্টগ্রাম)
সাম্যের খুনিদের গ্রেপ্তার কবে হবে?—এই প্রশ্নকে সামনে রেখে উত্তাল হয়ে উঠেছে কিশোরগঞ্জের ইটনা উপজেলা রাষ্ট্রপ্রতি আব্দুল হামিদ সরকারি কলেজের শিক্ষার্থীরা
সাম্য হত্যার বিচার দাবিতে রবিবার ১৮ মে সকাল ১০ টায় শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি পালন করে।
ইটনা সদরের রাষ্ট্রপ্রতি আব্দুল হামিদ সরকারি কলেজে এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়ে হাতে ব্যানার নিয়ে প্রতিবাদে অংশ নেন। তারা বলেন, আমরা শুধু সাম্যের বিচার চাই না, আমরা চাই হত্যাকারীরা যেন আর কোনো সাম্যকে ছিনিয়ে নিতে না পারে।
কলেজ শাখা সদস্য সচিব সাকিবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, দিন যায়, রাত যায়—কিন্তু খুনিরা অধরা। প্রশাসন কি ঘুমিয়ে আছে?
সাম্যের সহপাঠীরা কাঁদতে কাঁদতে বলেন, সাম্য আর নেই, কিন্তু তার খুনিরা বেঁচে আছে—এটা মেনে নেওয়া যায় না।
ষ
© All rights reserved © 2023
Leave a Reply