1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিনামূল্যে এক হাজার মানুষকে চুক্ষ সেবা দিলো দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) - Stbanglatv.com
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

বিনামূল্যে এক হাজার মানুষকে চুক্ষ সেবা দিলো দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস)

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৭৩ Time View

হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ‘দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস), ঢাকা’-এর সার্বিক তত্ত্বাবধানে এবং হাজী তারাপাশা ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় আন্তর্জাতিক মানবিক সংগঠন হিউম্যানিটি বিয়ন্ড ব্যারিয়ার্স (এইচবিবি), ইনক., ইউএসএ”এর অর্থায়নে এই চক্ষু শিবির ও ছানি রোগ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (১৭ মে) দিনব্যাপী প্রায় এক হাজার রোগীর চোখের পরীক্ষা, ছানি রোগ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা ও ঔষধ, চশমা প্রদান করা হয়। প্রাথমিক পরীক্ষার পর যেসব রোগীর ছানি পাওয়া গেছে তাদেরকে পরবর্তীতে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য তালিকাভুক্ত করা হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ শাহিন রেজা চৌধুরী। এছাড়াও আরোও উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা, লাইমপাশা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মাহমুদ-ই খুদা, তারা পাশা ফাউন্ডেশনের সদস্য সচিব সেলিম আহমেদ, সমাজ সেবক আলমগীর ফরিদ, সাংবাদিক মোজাহিদ সরকার প্রমুখ।

স্থানীয়রা জানান, এমন সেবা নিয়মিত পেলে গ্রাম পর্যায়ের মানুষের চোখের সমস্যা অনেকটাই কমে যাবে

আয়োজক সংস্থা অধ্যাপক ডাঃ মোঃ শাহীন রেজা চৌধুরী জানায়, এই উদ্যোগ শুধু চোখের চিকিৎসা নয়, বরং দরিদ্র জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি