1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন - Stbanglatv.com
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৬৯ Time View

 

মো:সিরাজুল ইসলাম পলাশ,হাতীবান্ধা লালমনিরহাট প্রতিনিধি

জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” -এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত দুইদিনব্যাপী বিজ্ঞান মেলা। বুধবার (১৪ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন চত্বরে মেলার উদ্বোধন করা হয়।

মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় এবং তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। পাশাপাশি আয়োজন করা হয়েছে কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞানভিত্তিক সেমিনার ও বিজ্ঞান অলিম্পিয়াড।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। তিনি তার বক্তব্যে বলেন, “বিজ্ঞান ছাড়া কিছুই নেই। বায়োলজি মানে জীবনের জ্ঞান, সোশিওলজি মানে সমাজের জ্ঞান, প্রতিটি বিষয়ে ‘লজি’ বা জ্ঞান রয়েছে, যা বিজ্ঞানের অন্তর্ভুক্ত। আজকের তরুণ প্রজন্মই ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রকে বিজ্ঞানের আলোয় আলোকিত করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবু সালেহ্ মো. মুসা এবং মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম।

এ সময় জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা বিজ্ঞান শিক্ষার প্রসারে এমন আয়োজনে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন।

আয়োজকরা জানিয়েছেন, দুইদিনব্যাপী এই মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা বিকাশের সুযোগ তৈরি হবে এবং তাদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি