1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ তাড়াইলে নবাগত নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত  - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

কিশোরগঞ্জ তাড়াইলে নবাগত নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৮৫ Time View

 

স্টাফ রিপোর্টার হুমায়ূন রশিদ জুয়েল

কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

নবাগত তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে ও

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবেল উদ্দীন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা

কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জাহিদুল হাসন , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: রাশেদুল ইসলাম, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা: রনি আহমেদ, তাড়াইল উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনামুল হক খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা,কিশোরগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইকরাম হোসেন, তাড়াইল উপজেলার বিএনপি’র সাবেক সভাপতি সাইদুজ্জামান মোস্তফা, তালজাঙ্গা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন ভূঁইয়া,বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল শাখার আমির মো: হাবিবুর রহমান,শহীদ পরিবারের ইফতেখারুল ইসলাম জুয়েল, গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাকিব হাসান, তাড়াইল উপজেলা NCP সদস্য সার্জেন্ট মাসুদ সহ অন্যান্য দপ্তরের অফিসার বৃন্দ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, সমাজসেবা কর্মকর্তা আলামিন,

তাড়াইল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, আবুল মনসুর,প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা তাইজুল ইসলাম, অন্যান্য অফিসার বৃন্দসহ সাতটি ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান আরও উপস্থিত ছিলেন

কিশোরগঞ্জ জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক, তাড়াইল উপজেলা নবনির্বাচিত বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক দিগদাইড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সারোয়ার আলম,ভাষা সৈনিক পরিবারের সাংবাদিক রবীন্দ্র সরকার, উপজেলা পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে উপস্থিত প্রত্যেকে স্ব-স্ব পরিচয় দেন। এরপর আলোচনা সভায় বক্তারা নবাগত ইউএনও’র দৃষ্টি আর্কষণ ও হস্তক্ষেপের জন্যে উপজেলার বিভিন্ন পর্যায়ের নানা সমস্যার দিক উল্লেখ করেন পাশাপাশি বক্তাগণ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি সুন্দর তাড়াইল উপজেলা বিনির্মানে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ।নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন সু দীর্ঘ বয়ানে পশ্চাৎ পদ অবহেলিত তাড়াইলের উন্নয়নের কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, তিনি আরও বলেন আগস্ট /২০২৪বিপ্লব পরবর্তী বৈষমূহীন বাংলাদেশ গড়ার বর্তমান সরকাররের নেওয়া সকল উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবে , তার বক্তব্যে বিভিন্ন বক্তার আনিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের জন্য এবং তাড়াইল উপজেলাকে একটি মডেল উপজেলা গড়ে তুলার লক্ষ্যে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি