1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুন্দরবনে পুশ - ইন হাওয়া ৭৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড  - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

সুন্দরবনে পুশ – ইন হাওয়া ৭৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৯৪ Time View

 

বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা

সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক পুশ-ইন করা ৭৫ জন বাংলাদেশি ও ৩ জন ভারতীয় মুসলিমসহ মোট ৭৮ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোন সূত্রে জানা যায়, গত ৯ মে ভোররাতে ভারতীয় কর্তৃপক্ষ গোপনে এদের সুন্দরবনের বাংলাদেশ অংশে ফেলে রেখে যায়। উদ্ধারকৃতদের অধিকাংশই দীর্ঘদিন ভারতের গুজরাটে বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৩ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানান, ২৬ এপ্রিল রাতের বেলায় ভারতীয় পুলিশ তাদের বাড়ি থেকে আটক করে। এরপর বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয় ও পরিবারের সদস্যদের চোখের সামনে পাশবিক নির্যাতন চালানো হয়। আটক ব্যক্তিদের চোখ বেঁধে সামরিক বিমানে করে স্থানান্তর করা হয় এবং পরে জাহাজে তুলে বাংলাদেশ সীমানায় পাঠিয়ে দেওয়া হয়।

জাহাজে অবস্থানকালে তারা শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি ধর্মীয় অবমাননাসূচক মন্তব্য এবং খাদ্য ও ওষুধের অভাবে কষ্টভোগ করেন বলে অভিযোগ করেন। এ সময় তাঁরা পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজ জানতে না পারার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

পুশ-ইন হওয়া ব্যক্তিরা পরবর্তীতে মান্দারবাড়িয়া ফরেস্ট অফিসে গিয়ে আশ্রয় নেন। বিষয়টি জানতে পেরে কোস্ট গার্ড দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং প্রাথমিকভাবে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে।

উদ্ধারকৃত ৭৮ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গত ১১ মে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি