
বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা
আন্তর্জাতিক নার্স দিবসে উৎসবের বদলে বাগেরহাটে রাস্তায় নামলেন নার্স ও মিডওয়াইফরা। নার্সিং ডিপ্লোমাকে স্নাতক ডিগ্রির স্বীকৃতি দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন তিন শতাধিক নার্স।
সোমবার (১২ মে) দুপুরে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের দাবি, এইচএসসি পাসের পর তিন বছর ধরে কঠোর পরিশ্রমে নার্সিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করলেও, তা এখনো স্নাতক সমমানের স্বীকৃতি পায়নি।
বক্তারা বলেন, এতে তারা উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং এটি একটি বড় ধরনের বৈ*ষ*ম্য। দ্রুত এ বৈষম্য নিরসন ও ডিপ্লোমাকে স্নাতক সমমান দেওয়ার আহ্বান জানান তারা।
© All rights reserved © 2023
Leave a Reply