1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাসিরনগরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত -১  - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

নাসিরনগরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত -১ 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৬৯ Time View

 

উপজেলা প্রতিনিধি নাসিরনগর,ব্রাহ্মনবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে পূর্ব শত্রুতার জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আক্কেল আলী (৫৫) নামে এক কৃষক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ৯ মে রোজ শুক্রবার দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে এই ঘটনা ঘটে। চাতলপাড় পুলিশ ফাঁড়ির আই সি মোঃ রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আক্কেল আলী পূর্বপাড়ার মৃত লাল মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের সালাম মেম্বারের পক্ষ এবং আলী আজগরের পক্ষের মধ্যে বেশ কয়েক মাস ধরে চরম ঝগড়া-বিবাদ ও সংঘর্ষ চলে আসছিল। আজ বেলা সাড়ে ১১ঘটিকার সময় পূর্বের ঘটনার জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আক্কল আলী মারা যান।

 

ঘটনাস্থলে দায়িত্বরত চাতলপাড় পুলিশ ফাঁড়ির এস আই আল আমিন জানান, পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করছেন। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

 

তিনি আরও জানান, নিহতের কপালে মাথার ঠিক উপরে আঘাতের চিহ্ন দেখা গেছে। স্থানীয়রা ইট অথবা লাঠির আঘাতের কথা বলছেন।

 

গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক  জানান, পূর্বের ঘটনার জের ধরেই আজকের এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

উল্লেখ্য, এই গ্রামে গত চার মাসে গোষ্ঠীগত সংঘর্ষে আক্কল আলীসহ উভয় পক্ষের মোট তিন জন খুন হয়েছেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি