
জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের নারায়নপুর এলাকার মিনিষ্টার কোম্পানী সংলগ্ন প্রায় ৫৪ বিঘা জমিতে ফিসারী প্রজেক্টের মাধ্যমে যৌথভাবে মাছ চাষ করে আসছিল আনোয়ার হোসেন ওরফে দুলাল মিয়া এবং আসাদুল হক ।
আনোয়ার হোসেন ওরফে দুলাল মিয়া এই প্রতিবেদককে বলেন, আসাদুল হক সহ অজ্ঞাত ৮/৯ জন (১৪/০৮/২০২৪) তারিখ হতে (২৬/১০/২০২৪) ইং তারিখ পর্যন্ত একটানা বিভিন্ন তারিখ ও সময় যৌথ মালিকানাধীন ফিসারীর অনুমানিক ৬০-৬৫ লক্ষ টাকার পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ চুরি করে বিক্রি করে দেয়।
স্থানীয় আশিকুর রহমান, মতিউর রহমান, জিলানী সহ আরো অনেকেই আসাদুল হককে বাধা দিলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।
আনোয়ার হোসেন দুলাল শরিক আসাদুল হকের কাছে মাছ বিক্রি করার কারন ও অংশের টাকা চাইতে গেলে টাকা দিতে অস্বীকার করে বিভিন্ন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।
© All rights reserved © 2023
Leave a Reply