
জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
২০০৬ সালের ২৮অক্টোবর আওয়ামীলীগ ও তার অংগ সহযোগী সংগঠনের লগি-বৈঠার তান্ডবকারী খুনিদের বিচারের দাবিতে দুমকি উপজেলা জামায়াতের উদ্যোগে গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা জামায়াতের আমীর মাও জালাল আহমেদ এর সভাপতিত্বে দুমকি নতুন বাজার এলাকায় এ গন সমাবেশ অনুষ্ঠিত হয়। গন সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় এসে শেষ হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও আবুল খায়ের এর সঞ্চালনায় গনসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য
মাও একেএম ফখরুদ্দীন খান রাযী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাও, শহীদুল ইসলাম আল কায়ছারী ও পটুয়াখালী পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল বাশার। এসময় বক্তব্য রাখেন, দুমকি উপজেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য মাও আলতাফ হোসাইন
জামায়াতে নেতা জাকারিয়া, ছিদ্দিকুর রহমান শরীফ, আব্দুর রাজ্জাক নাসির, দুমকি উপজেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য মাও আলতাফ হোসাইন, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি মাহাদি হাসান, দুমকি উপজেলা ছাত্র শিবির সভাপতি মাসুদ রানা প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন।
© All rights reserved © 2023
Leave a Reply