1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
টাঙ্গাইলের মধুপুরে যুবদলের দুই গ্রুপের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভিন্ন ভিন্ন শিরোনামে ভিন্ন স্থানে আলোচনা সভা, বৃক্ষরোপন কর্মসূচি ও ফ্রী মেডিক্যাল ক্যাম্পিং অনুষ্ঠিত  - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলের মধুপুরে যুবদলের দুই গ্রুপের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভিন্ন ভিন্ন শিরোনামে ভিন্ন স্থানে আলোচনা সভা, বৃক্ষরোপন কর্মসূচি ও ফ্রী মেডিক্যাল ক্যাম্পিং অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৯৯ Time View

 

লিয়াকত হোসেন জনী মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দুই গ্রুপের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভিন্ন ভিন্ন শিরোনামে ভিন্ন স্থানে আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্রী মেডিক্যাল ক্যাম্পিং এর আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে ২৭ অক্টোবর রবিবার মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক যুবদলের আয়োজনে মধুপুর অডিটোরিয়াম হল রুমে বৃক্ষ রোপণ কর্মসূচি, আলোচনা সভা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মধুপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে মধুপুর অডিটোরিয়ামে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলী।

উক্ত অনুষ্ঠানে পৌর যুবদলের সাবেক আহবায়ক মারফত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, এ্যাডভোকেট মোহাম্মদ আলী।

প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো. আব্দুল মান্নান ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান মিন্জু।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, সাবেক উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মো. আব্দুস ছালাম খান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সোহেল রানা মাসুম, সাবেক পৌর যুবদলের আহবায়ক মিনজুর রহমান নান্নু, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আঃ রহমান, পৌর মহিলা দলের সাবেক সহ-সভাপতি সোনিয়া, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব হাসান হানিফ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন সরকার মনি ও হাবিবুর রহমান বাবুল।

এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল,মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

অপরদিকে সাবেক পৌরসভার মেয়র সরকার শহীদের হোটেল আদিত্য ও কমিউনিটি সেন্টারে স্থাপিত দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির

জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুবুল আনাম স্বপ্ননের সমর্থক যুবদলের আয়োজনে পৃথকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে । এসময় তাদের উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বি,এন,পি সভাপতি জাকির হোসেন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, মধুপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী শেখ, সদস্য সচিব শাহাদত হোসেন ফকির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মানিক, যুবনেতা মো: মেহেদী হাসান আকাশ,পৌর যুব দলের আহ্বায়ক সাইফুল ইসলাম সাগর, সদস্য সচিব শামীম আহমেদ,সিনিযর যুগ্ন সম্পাদক আরিফ সরকার, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি