1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ত্রিশালে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

ত্রিশালে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৯৫ Time View

 

জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) পৌর গো-হাটা মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ত্রিশাল উপজেলা যুবদল।

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক ও সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সাবেক সদস্য শাহ্ মোঃ শাহাবুল আলমের নেতৃত্বে ফ্রী মেডিকেল ক্যাম্প টি করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মাসুদ রানা, মাহমুদুল হাসান সুমন, ইকবাল হোসেন ফরহাদ, মশিউর রহমান সুমন , আনিসুর রহমান, আল মামুন মুক্তা, মাহমুদুল হাসান সজিব, সোহেল সরকার, খাইরুল ইসলাম জীবন, আশরাফুল ইসলাম বাবু, আল আমীন, ফারুক শেখ, সিরাজুল ইসলাম,সোহাগ আহমেদসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসকরা ডায়াবেটিস ও ব্লাড প্রেসার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা পেয়ে খুশি স্থানীয় লোকজন বেশ খুশি এবং আনন্দিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি