1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসের সহকারী স্বপ্না বসাকের দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও দলিল লেখকদের সাথে অশালীন আচরণ করার প্রতিবাদে মানবববন্ধন - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসের সহকারী স্বপ্না বসাকের দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও দলিল লেখকদের সাথে অশালীন আচরণ করার প্রতিবাদে মানবববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১০৬ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী স্বপ্না বসাকের সহযোগিতায় অফিসে দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও দলিল লেখকদের সাথে অশালীন আচরণ করার প্রতিবাদে বাংলাদেশ দলিল লেখক সমিতি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার উদ্যোগে রোববার (২৭ অক্টোবর/২০২৪) মানবববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

মানব বন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, আ’লীগ আমলের দু:শাসন, ফ্যাসিস্ট অফিস সহকারী স্বপ্না বসাকের নেতৃত্বে এ অফিসে দুর্নীতি, ঘুষ বাণিজ্য, দলিল লেখকদের হয়রানি অব্যাহত রয়েছে। তিনি কমিশন ছাড়া দলিল করেন না। সেরেস্তার নামেও প্রতিটি দলিল ঘুষ দিতে হয়। তাকে এ অফিস থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এসব অভিযোগ প্রসঙ্গে অফিস সহকারী স্বপ্না বসাক বলেন, যেসব অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। আমি কাউকে হয়রানি করি না। কোনো দুর্নীতির সঙ্গেও জড়িত নই। এসব বিষয়ে আমার কিছু জানা নেই।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম হাচিবেশ শাহীদ মুন্সী। বক্তব্য রাখেন দলিল লেখক আব্দুল মান্নান সরকার, আতাউর রহমান সোহেল, একেএম শাহজাহান কাদের, মো. শফিকুল আলম ভূট্টো, মো. গোলাম মোস্তফা, মো. শহিদুল ইসলাম, দীপক চন্দ্র পন্ডিত, শ্যামল চন্দ্র সরকার, মো. আশিকুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, মো. বাহার উদ্দিন, মো. শেখ সাদী, মো. হারুন অর রশিদ, মো. মঞ্জুরুল হক, মো. মতিউর রহমান খান প্রমুখ।

উপজেলা সাব-রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম বলেন, আমি এ অফিসে যোগদান করেছি সাতদিন হলো। আমার নিকট এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি