1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ত্রিশালে মহানবীকে কটুক্তিকারি গ্রেপ্তার  - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

ত্রিশালে মহানবীকে কটুক্তিকারি গ্রেপ্তার 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৯৬ Time View

 

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধিঃ

হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তিকারি আওয়মী লীগ নেতা আমান উল্লাহ্ (৪৩) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মুহাম্মদ আমান উল্লাহ তার নিজের ব্যবহৃত ফেইসবুক আইডি হতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্যকে কেন্দ্রকরে ধর্মপ্রাণ মুসলিম¬দের মনে ব্যাপক আঘাত করে এবং এলাকায় উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়।

বিষয়টি অফিসার-ইনচার্জ ত্রিশাল থানার নজরে আসলে ত্রিশাল থানার মামলা নং-০৯, তারিখ-০৯/১০/২০২৪ ধারা-২৯৫ পেনাল কোড-১৮৬০ সাইবার নিরাপত্তা আইন- ২০২৩ এর ২৮(২)/৩১ (২) রুজু করেন। ময়মনসিংহ পুলিশ সুপার, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখাকে ধৃত করার জন্য নির্দেশ প্রদান করে। পরে পুলিশ সুপারের নির্দেশে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান নিশ্চিত হয়ে ধারাবাহিক অভিযান পরিচালনা করে ঢাকার ভাটারা থানাধীন নলতা এলাকায় আসামীর ভাড়া বাসা হতে শুক্রবার গ্রেপ্তার করে। আমান উল্লাহ উপজেলার কাঁঠাল ইউনিয়নের নলছিড়া গ্রামের আহসানুল্লার ছেলে। সে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক পদে আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি