
নিজস্ব প্রতিবেদক
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি (১০ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর পৌর শহরের বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীর পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবীর মিলন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি’র প্রচার প্রকাশনা সম্পাদক আসলাম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতা, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, পৌরসভার ৬ নং ওয়ার্ডের পৌর বিএনপি’র ওয়ার্ড সভাপতি রতন হোসেন মন্ডল। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর এ সময় বলেন, শারদীয় দুর্গাপূজা উদযাপন যেন সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন হয় এ লক্ষ্যে আমরা নিয়মিত তদারকি করছি । আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। যে কোন সমস্যা হলে আপনারা আমাদেরকে বলবেন আমরা আপনাদের পাশে সব সময় আছি।
© All rights reserved © 2023
Leave a Reply