1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিপ্রবি'র পক্ষ থেকে বন্যার্তদের সাহায্যার্থে চেক হস্তান্তর  - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

পবিপ্রবি’র পক্ষ থেকে বন্যার্তদের সাহায্যার্থে চেক হস্তান্তর 

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১০৪ Time View

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ বন্যার্তদের সাহায্যার্থে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে চেক হস্তান্তর করা হয়েছে। দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বন্যা কবলিত মানুষকে সহযোগিতার জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ ১০ লক্ষ ৭৭ হাজার ৮’শ টাকা মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়।

বুধবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের হাতে উক্ত অর্থের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন অধি শাখা) মোঃ নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি