1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ধর্মপাশায় অগ্নিদগ্ধ হয়ে পরিবারের সবার মৃত্যু।  - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

ধর্মপাশায় অগ্নিদগ্ধ হয়ে পরিবারের সবার মৃত্যু। 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১০৪ Time View

ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি।

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সীমেরখাল গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুনে পুড়ে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০শে সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সীমেরখাল গ্রামে এই ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

নিহতরা হলেন আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা এমারুল ইসলাম (৪০), তার স্ত্রী পলি আক্তার (৩৫),বড় ছেলে পলাশ (১২),মেঝো ছেলে ফরহাদ (১০), মেয়ে ফাতেমা (৮) ও ছোট ছেলে ওমর ফারুক (৪)।

এ বিষয়ে জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন যেখানে আগুন লেগেছে এটি হাওরের দুর্গম অঞ্চল ।রাত ১২টার দিকে হঠাৎ আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে আগুন লাগার খবর পেয়েছি। আগুন লাগার পর আশপাশের লোকজন এসে যে যেভাবে পারে আগুন নেভানোর চেষ্টা করেছে। তিনি আরও জানান আগুন লাগার সময় ঘরের ভিতর থেকে দরজা আটকানো থাকায় কেউ বের হতে পারে নি। অগ্নিদগ্ধ হয়ে পুরো পরিবারের ৬জন সদস্যই মারা যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি