1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিপ্রবিতে ৩ মাদক সরবরাহকারী আটক  - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

পবিপ্রবিতে ৩ মাদক সরবরাহকারী আটক 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১২৬ Time View

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাদক সরবরাহ কালে বহিরাগত তিন মাদক সেবীকে হাতেনাতে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মোঃ জিল্লুর রহমানসহ একটি টিম হল পরিদর্শনকালে শের-ই -বাংলা হল -১ এ গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বহিরাগত মাদক সেবিদের মাদক সরবরাহ কালে গাঁজাসহ আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, নাজমুল, হাসান ও আবু বক্কর। রাতে আটককৃতদের দুমকি থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে প্রয়োজনীয় সব কিছু করা হবে। ক্যাম্পাসের ভেতরে মাদক সেবন, কেনাবেচা বন্ধ তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি