1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে পটুয়াখালীতে ছাত্র-জমিয়তের বিক্ষোভ মিছিল- কুশপুত্তলিকা দাহ। - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে পটুয়াখালীতে ছাত্র-জমিয়তের বিক্ষোভ মিছিল- কুশপুত্তলিকা দাহ।

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ Time View

 

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ ভারতের মহারাস্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নিতেশ রানে কর্তৃক মহানবী (সা.)-কে অবমাননা ও কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা এবং কুশপুত্তলিকা দাহ করেছেন পটুয়াখালী জেলা ছাত্র জমিয়ত বাংলাদেশের সদস্যরা। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা ছাত্র জমিয়তের সভাপতি মুফতি আবুল বাশার কাসেমীর সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জমিয়তে ওলামা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুফতি শেখ মুজিবুর রহমান, জেলা জমিয়তে ওলামার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোতাহার উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা উবাইল্লাহ ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি শাব্বির আহমাদ, জেলা যুব জমিয়তের সভাপতি মুফতি আবু জাফর, জেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি মুহাম্মদ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মুহা. ত্বহা বাকিবিল্লাহ প্রমুখ।

সভায় বক্তারা ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও সাংসদ নিতেশ রানে কর্তৃক মহানবী হযরত মুহম্মদ ( সা.)-কে কটূক্তির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিশ্বনবীকে নিয়ে কটূক্তি মুসলমানরা কখনো সহ্য করবে না। বক্তারা কটূক্তিকারী ভণ্ড হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতিশের গ্রেফতার ও ফাঁসির দাবি করেন। তারা অর্ন্তবর্তী সরকারের কাছে কূটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদের দাবি করেন।

প্রতিবাদ সভা শেষে কটূক্তিকারী ভণ্ড হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ রানের কুশপুত্তলিকা দাহ করা হয়। এর আগে সকাল ১০টায় শহরের অদূরে হেতালিয়া বাঁধঘাট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে দীর্ঘ প্রায় দেড় কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এসে ছাত্র জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার ব্যানারে শত শত নেতাকর্মী প্রতিবাদ সভা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি