1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দুমকিতে সর্প দংশনে বৃদ্ধের মৃত্যু  - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

দুমকিতে সর্প দংশনে বৃদ্ধের মৃত্যু 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ Time View

 

জেলা প্রতিনিধি, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকিতে সাপের কামড়ে আবদুস সোবহান হাওলাদার (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার ভোর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ চরবড়রা গ্রামে এ সাপে কামড়ের ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর রাতে উপজেলার দক্ষিণ চরবড়রা গ্রামের সোবহান হাওলাদার ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে ওজু করার জন্য পুকুরে যাওয়ার জন্য ঘরের বাহির হলে তার পায়ে বিষধর সাপ দংশন করে। পরে নামাজ শেষে তিনি পরিবারের অন্য সদস্যদের জানালে তারা ওজা ডেকে বিষ নামানোর চেষ্টা করলে তাতে কোন কাজ না হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে শিয়ালী নামক স্থানে তিনি মৃত্যুর কোলে ঢলে পরেন।

তিনি চরবয়রা ৮নং ওয়ার্ডের মৃত্যু ইয়াছিন হাওলাদারের ছেলে ও ইউনিয়ন যুবদল নেতা মুসা হাওলাদার ও শ্রীরামপুর ইউনিয়নের দফাদার রাকিবুল ইসলাম নয়নের বাবা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি