1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাহিত্যিক আবু ফাতেমা মোহাম্মদ ইছহাক’র৩২তম মৃত্যুবার্ষিকী পালিত - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সাহিত্যিক আবু ফাতেমা মোহাম্মদ ইছহাক’র৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩১ Time View

 

মাহবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে  সাহিত্যিক কবি প্রাবন্ধিক  আবু ফাতেমা মোহাম্মদ ইছহাক এর ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এডভোকেট আজিজুল হাই সোহাগ।

গত সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে  প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন।

 স্মরণ সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঞা মনি, গৌরিপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শাহজাহান সিরাজ, সাহিত্যিক ও প্রাবন্ধিক আবু ফাতেমার পুত্র ফজলুল হক বুলবুল, কবি সোহরাব পাশা, নাজমা মমতাজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ঈশ্বরগঞ্জ ডি.এস কামিল মাদরাসার প্রভাষক মাওলানা আব্দুর রউফ নোমানী, চরনিখলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক, কবিও সাংবাদিক ফয়সল আহমেদ উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় কবি সাহিত্যিক আবু ফাতেমা মোহাম্মদ ইসহাকের জীবন ও কর্মের উপর আলোচনা হয়।

কবি অধ্যাপক নাজমা মমতাজ বলেন, জ্ঞান তাপস আবু ফাতেমা মোহাম্মদ ইসহাক একাধারে কবি, সাহিত্যিক প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক এবং বড় মাপের ইতিহাস গবেষক।তিনি নিভৃতচারী মহা- মনীষী। এসময় তিনি আবু ফাতেমা মোহাম্মদ ইসহাকের  সাহিত্য কর্মগুলো সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি