1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ময়মনসিংহে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী সাঃ সম্মেলন অনুষ্ঠিত - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

ময়মনসিংহে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী সাঃ সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ Time View

 

জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখা কর্তৃক শুক্রবার (২০ সেপ্টেম্বর) শহরের তারেক স্মৃতি অডিটোরিয়ামে সীরাতুন্নবী সাঃ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ মহানগর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কর্মপরিষদ সদস্য, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার আমীর আব্দুল করিম, জেলা শাখার সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিন।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন মহানগর শাখার নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর শাখার সহকারী সেক্রেটারি ও মহানগর কর্মপরিষদ সদস্য মাহবুবুল আলম শামীম।

উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য আনোয়ার হাসান সুজন, সাংগঠনিক সম্পাদক ও মহানগর কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদার, বায়তুলমাল সম্পাদক ও মহানগর কর্মপরিষদ সদস্য গোলাম মহসীন খান, মহানগর কর্মপরিষদ সদস্য হায়দার করিম, আজিজুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল বারী, খন্দকার আবু হানিফ, সাংগঠনিক থানা শাখার আমীর ও সভাপতিবৃন্দ, ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

প্রোগ্রাম শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলেমকুল শিরোমণি, ভাষা সৈনিক, কাতলাসেন কামিল মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস মাওলানা নুরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি