1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে দুমকিতে মানববন্ধন - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে দুমকিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ Time View

 

জেলা প্রতিনিধি, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলারের স্ত্রী কর্তৃক দায়েরকৃত মামলায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দুমকি প্রতিনিধি দেলোয়ার হোসেনকে ষড়যন্ত্রমূলক ভাবে আসামি করার প্রতিবাদে দুমকি উপজেলা’র সংবাদকর্মীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় দুমকি নতুন বাজার এলাকায় উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ নেন। প্রেসক্লাব দুমকি’র সভাপতি মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ কামাল হোসেন, মোঃ সাইদুর রহমান (দৈনিক ইনকিলাব) মোঃ রিয়াজুল ইসলাম (দৈনিক আমাদের নতুন সময়)।

এসময় উপস্থিত ছিলেন মোঃ আমির হোসেন (আজকের বার্তা), মোঃ সহিদুল ইসলাম মৃধা (জনকন্ঠ), মোঃ মিজানুর রহমান ( আনন্দ টিভি), সৈয়দ আতিকুল ইসলাম, ( মানবকন্ঠ) স্বপন কুমার দাস (কালের কন্ঠ) সুমন মৃধা, (পর্যবেক্ষন) জসিম উদ্দিন (আমার সংবাদ) মরতুজা সোয়েব (একুশে নিউজ), আল ফাহাদ (দৈনিক সোনালী কন্ঠ), মোঃ রাজিবুল (কালবেলা), মোঃ বাহাদুর হোসেন (ভোরের পাতা), মোঃ রাকিবুল হাসান ( আলোকিত বাংলাদেশ) প্রমূখ।

বক্তারা অবিলম্বে নিউজের পূর্বশত্রুতায় স্থানীয় ঘটনায় করা মিথ্যে অভিযোগের মামলা থেকে সাংবাদিক দেলোয়ার হোসেনকে অব্যাহতি প্রদানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় সাংবাদিক হয়রানী বন্ধে সারাদেশ ব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষনা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি