
নেত্রকোনা প্রতিনিধি, কামরুল হাসান
বিএনপি‘র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করলে কাউকে ছাড় দেয়া হবেনা এমন হুসিয়ারী উচ্চারন করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
আজ রবিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র গণঅভ্যুত্থানে নেত্রকোনার দুর্গাপুরের শহীদদের স্মরণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া এর সভাপতিত্বে, দূর্গাপুরের শহীদ মাসুম বিল্লাহ, ওমর ফারুক, জাকির হোসেন ও সাইফুল ইসলাম সহ ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে ১মি. নীরবতা পালন শেষে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি ও উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি আলহাজ্ব ঈমাম হাসান আবুচান।
পৌর বিএনপি‘র আহবায়ক আতাউর রহমান ফরিদ এর সঞ্চালনায় অন্যদের মাঝে আলোচনা করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুর্গাপুর উপজেলার শিক্ষার্থী রাতুল খান রুদ্র, রাসেল মিয়া, রেদোয়ান আহমেদ, তাজনীন জাহান পুন্য ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ। এছাড়া উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের রাজনীতি ও অর্থনীতির মেরুদন্ড ভেঙ্গে দিয়েছে। লুটপাটের নামে ভুয়া মেঘাপ্রকল্পের নামে হাজার হাজার কোট টাকা লুটকরে বিদেশে পাচার করেছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিনত করেছে। বিএনপি সহ দেশের সকল গণতান্ত্রিক দলের নেতাকর্মীকে গুম করে আয়না ঘরে আটকে রেখেছে। বিগত দিনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, আমাদের সেই কথা ভুলে গেলে চলবেনা। পাচার করা টাকা আমাদের দেশের সাধারণ মানুষের। আমরা সেগুলো ফিরিয়ে এনে তাদের আইনের আওতায় আনবো ইনশাআল্লাহ্।
তিনি আরো বলেন, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি দুর্গাপুর উপজেলা সহ সারাদেশে যারা নিহত হয়েছে সেইসকল ছাত্রদের। মনে রাখতে হবে, আন্দোলনে নিহত শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা ফিরে পেয়েছি। ক্ষতিগ্রস্থ বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারুন্যের আইডল তারেক জিয়ার আদর্শকে বুকে ধরে রাজনীতি করুন। পিছনের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে আসার আহবান জানিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন তিনি।
আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুর্গাপুর উপজেলা থেকে নিহত শহীদ মাসুম বিল্লাহ, ওমর ফারুক, জাকির হোসেন ও সাইফুল ইসলাম এর পরিবারকে ব্যারিস্টার কায়সার কামাল তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
© All rights reserved © 2023
Leave a Reply