
আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধি
ময়মনসিংহ গৌরীপুর উপজেলার ১০ নং সিধলা ইউনিয়নের মনাটি বাজারে সচেতন নাগরিক সমাজ,বৈষম্যবিরোধী ছাত্র সমাজের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চলো যাই যুদ্ধে মাদকের বিরোদ্ধে,
জীবনকে ভালবাসেন,মাদক থেকে
দূরে থাকেন এই শ্লোগানকে সামনে রেখে,অদ্য ১৩ই সেপ্টেম্বর শুক্রবার ২০২৪ বিকাল ৪:০০ঘটিকায় সিধলা ইউনিয়নের মনাটি বাজারে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মনাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা,বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ মোঃ আলালউদ্দিন মাষ্টারের সভাপতিত্বে এবং মুফতী ইয়াছিন ইবনে আব্দুর রহমানের সঞ্চালনায় মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন, মো: মোশারফ হোসেন খান (এম.এইচ.খান)
আন্তর্জাতিক মানবাধিকার সদস্য, এমন্যাষ্টি ইন্টারন্যাশনাল।
কমিউনিটি মেম্বার,এমন্যাষ্টি ইন্টারন্যাশনাল আমেরিকা এবং কানাডা। টিম মেম্বার এমন্যাষ্টি
ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া রিজিওন।
তিনি বলেন,সব কিছুই বর্তমানে
সংস্কার হচ্ছে,তাই যারা মাদক বিক্রি,সেবন এবং সমাজের অপরাধ মূলক কাজে জড়িত আপনারা নিজ দায়িত্বে ভাল হয়ে যান। নিজেদের সময়ের সাথে পরিবর্তন করেন,না হলে পরিবর্তনই আপনাদের পরিবর্তন করে দিবে।
শ্যামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃআল ইমরান তার বক্তব্যে বলেন,মাদক বর্তমান সমাজকে ধ্বংস করে দিচ্ছে,মাদকের ভয়াবহতা থেকে পরিবার,সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে হলে,প্রশাসনের পাশা পাশি সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।
সামাজিকভাবে বয়কট সহ মাদক ব্যবসায়ী ওমাদক সেবনকারীদের প্রতিরোধ করতে হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন,
মনাটি বাজারের জামে মসজিদের ইমাম,মোঃ সাইফুল ইসলাম জুয়েল,মাওলানা সাইফুল্লাহ রহমানী খতিব,দারুস সালাম ফাজিল মাদ্রাসা মসজিদ,বাগড়া নেত্রকোনা, মাওলানা মুফাচ্ছেল হোসেন পরিচালক,ইসলামি মানবকল্যান ফাউন্ডেশন এবং উদ্যোক্তা আলবাই।মুফতী শরীফ বিন হাফিজ মোহতামিম,মাদরাসাতুত তাকওয়া মোমেনশাহী। মাওলানা লুৎফুর রহমান উবাইদী প্রতিষ্ঠাতা মুহতামিম,বাইতুল কারীম আসিয়া খাতুন ইব্রাহিমিয়া মহিলা মাদ্রাসা ধীতপুর। মুহাম্মদ হালিম খান,সমাজসেবক মনাটি।
মোঃ আশরাফুল ইসলাম রনি,
ছাত্র বরিশাল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়,
মুহাম্মদ সুজন আহমেদ খান ছাত্র,
আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ।
এছাড়াও আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
© All rights reserved © 2023
Leave a Reply