1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লালমোহনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

লালমোহনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১০৫ Time View

 

মো. মুশফিক হাওলাদার ভোলা প্রতিনিধি:

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এরআগে, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আকতারুজ্জামান টিটব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মককর্তা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি